Posts

Showing posts from September, 2020

ব্রেকিং নিউজ কোরোনা আক্রান্ত হয়ে বেড়া উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল

Image
ইনসেটে ঃ মৃত আবদুল কাদেের   বর্ষীয়ান রাজনীতিবিদ,বেড়া উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক,বেড়া উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের এইমাত্র ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তার রুহের মাগফেরাত কামনা করি সেই সাথে  শোক সংসপ্ত পরিবারকে সমবেদনা জানাই। উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন এবং সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে ঢাকায় অসুস্থ অবস্থায় মৃত্য বরন করেন।    

পাবনা ২ আসনের সাবেক এমপি করোনা আক্রান্ত

Image
 নিজস্ব সংবাদদাতা ঃ পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজিজুল হক আরজু এবং বর্তমান বেড়া উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল কাদের মোল্লা করোনায় আক্রান্ত।  আজ দুপুর ১২ টার দিকে পাবনা ২ আসনের বর্তমান  মাননীয় এমপি আহমেদ ফিরোজ কবির তার ফেসবুকে আইডিতে বিষয়টি উল্লেখ করেন। তিনি সাবেক এমপি এবং বর্তমান বেড়া উপজেলার চেয়ারম্যান ব্যাক্তিদের দ্রুত শারিরিক সুস্থতা আশা করেন এবং পাবনা ২ আসনের সমগ্র মসজিদে আগামীকাল বাদ জুম্মার নামাজের পর দোয়া করার বিষয়টি উল্লেখ করেন।  সেই সাথে সকল জনসাধারণের আশীর্বাদ ও দোয়া চেয়েছেন।

কাজিরহাটে সিমেন্ট বোঝায় ট্রাক নদীতে

Image
আমিনপুর প্রতিনিধিঃ পাবনার আমিনপুর থানার কাজিরহাট ঘাটে সিমেন্ট বোঝাই টাক ধৌত করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে যমুনা নদীতে চলে যায়। এলাকাবাসীর ভাষ্যমতে,  গাড়ির চাকায় জাম দেয়া ছিলো।কিন্ত হঠাৎকরে পিছনের চাকার একটা ইট দিয়ে আস্তে আস্তে সেটা দেবে যায়। এতে  গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পতিত হয়। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।